প্রধান সূচি

বাগেরহাটে শেখ তন্ময়ের সাথে জেলা সেচ্ছাসেবক লীগের মতবিনিময়

বাগেরহাট ২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়ের সাথে জেলা সেচ্ছাসেবক লীগের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা।

সেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাড. তাপস পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, বিশ^জিৎ সরকার, সদস্য সচিব মোঃ আল আমিন রানা প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার হাতে গড়া সেচ্ছাসেবকলীগ আগামী নির্বাচনে নৌকার পক্ষে মাঠে থাকবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো এই দেশে শেখ হাসিনার সরকার প্রয়োজন। তাই সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে কাজে লাগিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial