সাংগঠনিক কার্যক্রমে অবহেলা
ইন্দুরকানী পত্তাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি
ইন্দুরকানীতে সাংগঠনিক কার্যক্রমে অবহেলার কারণে পত্তাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন কমিটি। মঙ্গলবার উপজেলার রামচন্দ্রপুর হাইস্কুল মিলনায়তনে উপজেলার পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান শান্তির সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড মতিউর রহমান, সাধারন সম্পাদক মৃধা মনিরুজ্জামান, সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জ্বেম হোসেন হাওলাদার, আ’লীগ নেতা বজলুর রহমান মিন্টু, বেলায়েত হোসেন প্রমুখ।
পত্তাশী ইউনিয়ন আ’লীগের সভাপতি তোবারেক আলী হাওলাদার জানান, ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার এখতিয়ার তাদের নাই। আমাদের ছাড়া বর্ধিত সভা ডাকা গঠনতন্ত্র বিরোধী। কোন শোকজ ছাড়া কাউকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া যায় না।
উপজেলা আ’লীরে সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান জানান, ইউনিয়ন আ’লীগের সভাপতি তোবারেক আলী হাওলাদার ও সাধারণ সম্পাদক মনিরুজ্জ্বামান শিকদার দলীয় কার্যক্রমে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সভায় পত্তাশী ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য তাদের পরিবর্তে সহ-সভাপতি জিল্লুর রহমানকে সভাপতি এবং নিরঞ্জন হালদারকে সাধরণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
