মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় টমটম চালকের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে টমটমের নিয়ন্ত্রন হারিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মাতুব্বর বাড়ির সম্মুখে রাসেল জমাদ্দার (৩০) নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে। মৃত রাসেল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের হারুন জমাদ্দারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাসেল টমটম বোঝাই মালামাল নিয়ে ওই সড়কের কালিরহাটে নামিয়ে দিয়ে মঠবাড়িয়া ফেরার পথে মাতুব্বর বাড়ির সম্মুখে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করলে পথে তার মৃত্যু ঘটে।
Please follow and like us:
« কাউখালীতে আশা’র ফিজিওথেরাপি ক্যাম্প (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় খেঁজুরের রস আহরণে গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা »
