প্রধান সূচি

কাউখালীতে আশা’র ফিজিওথেরাপি ক্যাম্প

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বেসরকারি সংস্থা আশা’র আয়োজনে তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

আশা’র কাউখালী ব্রাঞ্চে আশা’র আরএমও দিপক চক্রবর্তী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন। উপস্থিত ছিলেন ব্রাঞ্চের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, আশা’র কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট মো. মাহফুজুর রহমান, আশা-২ কাউখালী ম্যানেজার সাধন কর প্রমুখ। এ ক্যাম্পে শতাধিক অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের থেরাপি দেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial