প্রধান সূচি

ছারছীনা দরবার দ্বীনের দরবার …ছারছীনা পীর ছাহেব

আমিরে হিযবুল্লাহ, মুজাদ্দিদে যামান ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, নবীর সুন্নতের তরীকায় দাদা হুজুর হযরত নেছারুদ্দীন (রহ.) তিল তিল করে ছারছীনা দরবার প্রতিষ্ঠাতা করেছেন। এ দরবার কোন দলীয় রাজনীতি করেনা। এ দরবার দ্বীনের দরবার। সুতারং যারা দ্বীনের সাথে আছে আমরা তাদের সাথে আছি।

শুক্রবার জুমার নামাজ বাদ স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীর কূল ঘেষে অবস্থিত ছারছীনা দরবার শরীফের ১২৮তম বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের আখেরী মোনাজাত পূর্বে পীর ছাহেব হুজুর কেবলা এ কথা বলেন।

এসময় তিনি বলেন, মাহফিলের এ তিনদিনে যত ওয়াজ, নসীহত তালীম তালকিন জিকির আজকার করা হয়েছে তা বেশি বেশি করে আমল করতে হবে। যে দুর্বল তার আমলকে শক্ত করে দিতে হবে। আমল না করলে দরবার থেকে এ তিনদিনের মাহফিলে কষ্ট করে যা শুনেছেন বুঝেছেন তা সবই বিফলে যাবে।

পীর ছাহেব হুজুর কেবলা মাহফিলে আগত লাখো লাখো ভক্ত, মুরিদানসহ উপস্থিত ধর্মপ্রান মুসলমানদের উদ্দেশ্যে আরো বলেন, এ দরবারে এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য, পীরকে পাওয়ার জন্য নয়। সুতারং এখানে যারা বয়াত হয়েছেন দরবার থেকে যা পেয়েছেন তা সর্বদা আমল করবেন। বেশি করে আমল করলেই আল্লাহওয়ালা হওয়া যায়। বর্তমান সমাজে অনেক ফেতনা বেড়েছে। ফেতনার কারনে মানুষ বিভ্রান্ত হচ্ছে। বর্তমান সময় অত্যন্ত কঠিন সময়ে যাচ্ছে। শয়তান বসে নেই। সে নিত্য নতুন সুরাতে নানা বেশে মানুষের দ্বারে দ্বারে হাজির হয় তার গোমরাহীর পসরা সাজিয়ে। সুতারং শয়তান থেকে সাবধান হতে হবে। আর এজন্য এদরবার থেকে যা পেয়েছেন তা বেশি বেশি আমল করতে হবে।

পীর ছাহেব আরো বলেন, শয়তান সর্বদা আমলহীন মানুষের কলবে বাসা বেদে থাকার চেষ্টা করে। এজন্য বেশি করে আল্লাহর জিকির করবেন। জিকির করলে কলব পরিস্কার হয়। জিকিরের শব্দ শুনে শয়তান আশপাশে থাকতে পারেনা। তার গায়ে জ্বালা ধরে যায়। তাই শয়তান থেকে মুক্ত থাকতে হলে বেশি করে জিকির করবেন। তিনি আরো বলেন, এদরবার আপনাদের সবার। এ দরবার দেখার দায়িত্ব আমার একার নয়। আমি দাদা হুজুরের খাদেম হয়ে এ দরবার পরিচালনা করছি। এ দরবার দেখার দায়িত্ব আপনাদেরও রয়েছে। কেউ কলম দিয়ে, কেহ মুখ দিয়ে মোট কথা যে যেভাবে পারবেন; দরবারের মঙ্গলের জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন।

তিনদিন ব্যাপী মাহফিলে কয়েকলাখ ধর্মপ্রান মুসলমান অংশ নেন। আখেরী মোনাজাতে দোয়া নিতে অংশ নেন পিরোজপুর -১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ. ম. রেজাউল করিম, বরিশাল-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ শাহে আলম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান রিন্টু, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম মুইদুল ইসলাম, স্বরূপকাঠি পৌর মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য, তিন দিনের এ মাহফিলের শেষদিনে আখেরী মোনাজাতে অংশ নিতে দেশের দূর-দূরান্তসহ অভ্যন্তরীন বিভিন্ন এলাকা থেকে মানুষের যেন ঢল নেমে ছিল। বিশেষকরে আখেরী মোনাজাতের দিন পবিত্র জুমার দিন হওয়ায় লোকে লোকারন্য হয়ে গিয়েছিল মাহফিল ময়দান সহ আশপাশ এলাকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial