প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে নাজিরপুরে ওরিয়েন্টেশন কর্মশালা

“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে নাজিরপুর উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী হলরুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার।

জেলা তথ্য অফিসার, মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয়ে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার ঢালী। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, সদস্য, ইমাম, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ মোট ৪০ জন নারী ও পুরুষ অংশগ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial