ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ অব্যহত
খোঁজ মেলেনি বলেশ্বর নদীতে নিখোঁজ বনরক্ষীর
এখনও খোঁজ মেলেনি বাগেরহাটের পূর্ব সুন্দরবনে টহলরত অবস্থায় বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হওয়া বনরক্ষী সোহেল রানার। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোষ্টগার্ড উদ্ধার তৎপরাতা চালিয়ে যাচ্ছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনে টহলরত অবস্থায় গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শরখোলা রেঞ্জের বগী ষ্টেশন সংলগ্ন বলেশ্বর নদীতে ট্রলার থেকে পরে নিখোঁজ হন বনরক্ষী সোহেল রানা তালুকদার (৩৭)।
বনরক্ষী সোহেল রানা তালুকদার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের এম এ হামিদ তালুকদারের ছেলে। তিনি ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর বন বিভাগে চাকরি পান। ২০১৬ সালের ৩ মার্চ বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ষ্টেশনে যোগদান করেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, দুবলার চরে রাশ মেলা উপলক্ষে বাড়তি নিরাপত্তার জন্য রাতে বাগেরহাটের শরখোলা রেঞ্জের বগী ষ্টেশন সংলগ্ন বলেশ্বর টহলকালে একটি মাছধরা ট্রলারকে চ্যালেঞ্জ করেন। এসময় ট্রলার থেকে পা পিছলে নদীতে পড়ে যায়। পরে সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, বন বিভাগের পক্ষ থেকে অবহিত করার পর সকালে খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৭ জনের একটি ডুবুরী দল বলেশ্বর নদীতে উদ্ধারে কাজ নেমেছ। এ রিপোর্ট লেখা পর্যন্ত নদীতে পড়ে যাওয়া বনরক্ষীর কোন সন্ধান পাওয়া যায়নি।
