প্রধান সূচি

ভান্ডারিয়ায় এসএসসি ও দাখিল পক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

ভান্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান পেনিন সুলা ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে পৈকখালী হাজী এস. এন. জামান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এবছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় যে সকল অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীরা ফরম পুরনণকরতে পারেনি তাদের মাঝে ফরম পুরণের সরকারি ফি বাবদ নগদ অর্থ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়পার্টি (জেপি) মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন (জেপি)’র সভাপতি সাবেক প্রধান শিক্ষক আলি আহম্মেদ সেপাই, হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিসুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. আতিকুজ্জামান জুয়েল কাজী, সংগঠনের পক্ষ থেকে মো. কামরুল হাসান মঞ্জু মিয়া, মো. বাদশা মিয়া, ছাত্রসমাজ নেতা ও ইউপি সদস্য মো. দুলাল হাওলাদার প্রমূখ। সভায় বক্তারা এ ধরণের একটি মহৎ উদ্যোগের জন্য সংগঠনের প্রতি ধন্যবাদ জানান। পরে উপজেলার ৩৮টি স্কুলের মধ্যে ৭টি স্কুলের এসএসসি ৭৯ জনের ফরম পুরণ সরকারি ফি বাবদ ১৬৫০ টাকা  এবং ৩৮টি মাদ্রাসার মধ্যে ৮টি মাদ্রাসার ৬৬ জনের মাঝে ১৪৫০ টাকাসহ মোট ১৪৫জন পরীর্ক্ষীর মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় সুবিধাভোগী স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্ল্যেখ, সংগঠনটি ২০১৬ সাল থেকে এ ধরণের সামাজিক কাজ করে আসছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial