প্রধান সূচি

কাউখালীতে অগ্নিকান্ড

পিরোজপুরের কাউখালী বন্দর সংলগ্ন সন্ধ্যা নদীর চরে শনিবার দুপুর তিন টার দিকে আগুনে  দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়টি আংশিক পুড়ে গেছে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারের নগদ টাকাসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই চরের বাসিন্দা পিয়ারু বেগমের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial