ভান্ডারিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার এবছরের ৫ম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) পরীক্ষা উপলক্ষে ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন কেজি স্কুলের ৩৩জন পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, স্কুলের অধ্যক্ষ এম এ ফারুক মিয়া, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, অভিভাবক মো. এমরান হোসেন তালুকদার, মো. শহিদুল আলম মল্লিক, বিদায়ী শিক্ষার্থী আয়শা ছিদ্দিকা, মুশফিকা মীম, শিক্ষার্থী মেহেরীন মৌ, ইউশা কবির প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন, জেপি নেতা মো. নাসির সিকদার, ফিরোজ চাপরাশি, বিএএনপি নেতা মো. আবুয়াল হোসেন, কবির আকন, কৃষক দলের উপজেলা সভাপতি মো. মহসিন মিয়া শাহিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এদিকে, উপজেলার ৬৭নং নিজ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের সাথে চাকুরীর মেয়াদ শেষ হওয়ায় মোর্শেদা আক্তার ও অনামিকা রানী নামের দুই সহকারী শিক্ষককেও বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন খান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, নম্যানেজিং কমিটির সদস্য মো. সহিদ জোমাদ্দার।
