প্রধান সূচি

কচুয়ায় পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কচুয়ায় বৃহস্পতিবার উপজেলার পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সতীশ চন্দ্র মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক খোন্দকার নিয়াজ ইকবাল, পদ্মনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজরা রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আতাহার আলী মন্টু।

শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ বদিউজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আরিফ হোসেন, মুক্তিযোদ্ধা শেখ সিদ্দিকুর রহমান, শিক্ষক শিবু পদ বৈরাগী প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial