জাতীয় সংসদ নির্বাচনে জেপি চেয়ারম্যানের মনোনয়নপত্র গ্রহন
মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করলেন পানি সম্পদ মন্ত্রী জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। রবিবার ইন্দুরকানী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পিরোজপুর-২ (ইন্দুরকানী-কাউখালী-ভান্ডারিয়া) আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র গ্রহন করেন জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. খলিলুর রহমান খলিল, ইন্দুরকানী উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মো. মাহমুদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা মহিলা জেপির সাধারণ সম্পাদিকা সুলতানা রাজিয়া (রানী), উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার মৃধা, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি, সদস্য সচিব মো. জসিম মীর, যুগ্ম আহ্বায়ক মুনান সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল বয়াতীসহ নেতৃবৃন্দ।
