প্রধান সূচি

চিতলমারীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ৮ টায় উপজেলা যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়। সকাল ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

পরে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জানের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাবুল হোসেন খান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল মুন্সী, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক প্রাণ কৃষ্ণ দত্ত ভগো, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মতিয়ার রহমান, শান্তনু রানা রুবল, মিলন বাড়ৈ, সজল গোলদার, রবি খা, সবুজ মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial