কাউখালীতে বাইসাইকেল মার্কার সমার্থনে মিছিল ও গণসংযোগ
কাউখালীতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার সমার্থনে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে কাউখালী উপজেলা ছাত্র সমাজ (জেপি)’র নেতা কর্মীরা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুর সালাম নিন আর সাইকেল, সাইকেল স্লোগান যেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রীম আমেজ নিয়ে আসে কাউখালীর বাসিন্দাদের মাঝে।
সোমবার বিকেলে কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেপির উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহ আলম নসু, যুব সংহতির সহ-সভাপতি শেখ লিটন, সাধারন সম্পাদক নরুজ্জামান মনু, ছাত্র সমাজের আহবায়ক কাইয়ুম শেখ, ছাত্র সমাজের সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ন-আহবায়ক জয়দেব সমদ্দার, যুগ্ন-আহবায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।
বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে ও কাউখালীসহ দক্ষিণাঞ্চলে যে উন্নয়নমূলক কাজ চলছে তা অব্যাহত রাখতে বাইসাইকেল মার্কার সমার্থনে তৃণমূল পর্যায়ে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য আহবান জানান।
