ইন্দুরকানীতে ২ ডাকাত সদস্য ৩ দিনের রিমান্ডে
ইন্দুরকানীতে সৌদী প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় দুই ডাকাত সদস্যর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ইন্দুরকানী থানার দায়েরকৃত মামলায় পুলিশ ডাকাত সদস্য জাহাঙ্গীর ও দেলোয়ারের বিরুদ্ধে পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে তাদেও প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর ডাকাত সদস্য মোঃ আবুল হোসেন রানা আদালতে স্বীকারোক্তীমুলক জবানবন্দী দেয়ায় তাকে কারাগরে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার ওসি (তদন্ত ) এম, এম মাহবুবুর রহমান ডাকাত সদস্যদের বৃহস্পতিবার বিকালে থানায় রিমান্ডে আনেন।
জানা যায়, গত বুধবার রাতে উপজেলার পত্তাশীতে প্রবাসী বাবুল হাওলাদারের বাড়ীতে গ্রিল কেটে ডাকাত দল ঘরে ঢুকে সাড়ে বাইস ভরি স্বর্নালংকার নগদ তিন লক্ষ টাকা নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে তিন ডাকাত ধরা পড়ে। এ ঘটনায় গৃহকর্তা বাবুল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী থানায় ৬ জনকে আসামী করে মামলা করেন।
