প্রধান সূচি

পিরোজপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মালেকের পক্ষে মিছিল সমাবেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকর পক্ষে আজ শুক্রবার বিকেলে শহরে মিছিল ও সমাবেশ করছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন।
বিকেল ৫ টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ক্লাব রোডেরে জেপি মার্কেট মোড়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি মাসুদ আহম্মেদ রানা, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু।
সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে হাবিবুর রহমান মালেককে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দাবী জানান।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, পিরোজপুরের দলীয় নেতা-কর্মী, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গাবিবুর রহমান মালেক এককজন জনপ্রিয় ব্যক্তি। সৎ, নিষ্টাবান এবং পরোপকারী মানুষ হিসেবে তিনি পিরোজপুরের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য। আওয়ামী লীগের দুর্দিনেও তিনি দলীয় নেতা-কর্মীদের পাশে থেকেছেন। নেতা-কর্মীদের অর্থনৈতিক সহযোগিতাসহ সর্বপ্রকার সহযোগিতা করে পিরোজপুরে দলকে সুসংগঠিত করেছেন। দলের জন্য একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে চলছেন। আগামী নির্বাচনে হাবিবুর রহমান মালেককে দলীয় মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিরোজপুরবাসীর রায় নিয়ে তিনি বিজয়ী হবেন।
মিছিলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম মিরন, যুবলীগ নেতা জিয়াউল আহসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের কয়েক হাজার নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, পিরোজপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেক নির্বাচনী এলাকায় দীর্ঘদিন থেকে প্রচার-প্রচারনা, গণসংযোগ ও সভা সমাবেশ করে চলছেন। দলীয় মনোনয়ন লাভের জন্য তিনি কেন্দ্রীয় পর্যায়ে জোর তদবীরও করে চলছেন।
মো. হাবিবুর রহমান মালেক ২০০৪ সালে বিএনপি জোট সরকারের সময়ে তৎকালীন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল আলম নিরুকে পরাজিত করে প্রথমবার পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনীত হয়ে নৌকা প্রতিক নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পিরোজপুর পৌরসবার মেয়র নির্বাচিত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial