প্রধান সূচি

ঐক্যফ্রন্টের সাথে সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ২১ সদস্যের আ’লীগের প্রনিনিধি দলে রয়েছেন শ ম রেজাউল করিম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে অংশ নেবেন ২০ নেতা। তার মধ্যে রয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম। আগামীকাল বৃহস্পতিবার গণভবনে এ সংলাপ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে সংলাপের জন্য আওয়ামী লীগ প্রতিনিধি দলের নাম জানানো হয়েছে।

দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে ক্ষমতাসীন দলটির ১৭ জন ছাড়াও শরিক ১৪ দলের চার নেতাও বসবেন ঐক্যফ্রন্টের সাথে। আর এতে যোগ দিতে ঐক্যফ্রন্ট ১৬ জন নেতাকে নির্বাচন করেছে মঙ্গলবার। তাদের নেতৃত্বে থাকবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি পেয়ে বিকেলে সংলাপে বসতে ১৬ নেতার নাম চূড়ান্ত করে ঐক্যফ্রন্ট। তাদের সাথে সংলাপে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কারা থাকবেন, সেই নামগুলো জানানো হয় সংলাপের আগের দিন বুধবার। শেখ হাসিনা এই সংলাপে নেতৃত্ব দেবেন, সেটা আগেই জানানো হয়েছিল।

গণমাধ্যমে পাঠানো তালিকা অনুযায়ী আওয়ামী লীগ প্রতিনিধি দলে থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আইনমন্ত্রী আনিসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম প্রমুখ।

১৪ দলের শরিক দলের নেতাদের মধ্যে থাকবেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের একাংশের হাসানুল হক ইনু ও অপর অংশের মঈনুদ্দিন খান বাদল এবং সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামাল হোসেন ছাড়াও দলে থাকবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস, নাগরিক ঐক্য থেকে থাকবেন মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম, গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী, জেএসডি থেকে যাবেন আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন, তানিয়া রব, ঐক্য প্রক্রিয়া থেকে যাবেন সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন ও জাফরল্লাহ চৌধুরী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial