প্রধান সূচি

Wednesday, October 31st, 2018

 

কাল পিরোজপুরবাসীর স্বপ্নের বেকুটিয়া সেতু’র নির্মাণ কাজসহ তিনটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী   

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর পিরোজপুরবাসীর স্বপ্নের বেকুটিয়া সেতু’র নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। আর বর্তমান সরকারের উন্নয়নের মহাসড়কে যুক্ত হচ্ছে বেকুটিয়া সেতু। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পিরোজপুরের কচাঁ নদীর ওপর বেকুটিয়া-কুমিরমারা পয়েন্টে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রীর আর্থিক সহায়তায় স্বপ্নের বেকুটিয়া সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন। এর ফলে দক্ষিনাঞ্চলের ১৮ জেলার কোটি মানুষের প্রানের সেতু নির্মিত হচ্ছে। বরিশাল ও খুলনা বিভাগের মধ্যবর্তী প্রায় ১ কিলোমিটার দীর্ঘ কচাঁ নদীর বেকুটিয়া-কুমিরমারা ফেরির অবসান হয়ে এক নব-দিগন্তের দ্বার উম্মোচিত হবে। সেই সাথে সড়ক ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের সাথে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলেরবিস্তারিত পড়ুন


ঐক্যফ্রন্টের সাথে সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ২১ সদস্যের আ’লীগের প্রনিনিধি দলে রয়েছেন শ ম রেজাউল করিম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে অংশ নেবেন ২০ নেতা। তার মধ্যে রয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম। আগামীকাল বৃহস্পতিবার গণভবনে এ সংলাপ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে সংলাপের জন্য আওয়ামী লীগ প্রতিনিধি দলের নাম জানানো হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে ক্ষমতাসীন দলটির ১৭ জন ছাড়াও শরিক ১৪ দলের চার নেতাও বসবেন ঐক্যফ্রন্টের সাথে। আর এতে যোগ দিতে ঐক্যফ্রন্ট ১৬ জন নেতাকেবিস্তারিত পড়ুন


শরণখোলায় জামায়াত নেতা গ্রেফতার

বাগেরহাটের শরণখোলায় বুধবার সন্ধ্যায় নাশকতার অভিযোগে রায়েন্দা ইউনিয়ন জামাতের সেক্রেটারী নুরুজ্জামান মীর (৪৫)কে আটক করা হয়েছে। শরণখোলা থানায় দায়েরকৃত নাশকতার মামলার আসামী উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মৃত মুনসুর মীরের ছেলে নুরুজ্জামান মীরকে উপজেলার কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে শরণখোলা থানার এস.আই শফিকুল ইসলাম জানান। সে  কদমতলা মোহসিনিয়া সিএসকে দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।


বাগেরহাটে শেখ উদ্দিন এমপি

আগামী নির্বাচনে আবারও বাগেরহাটের ৪টি আসন আওয়ামী লীগকে উপহার দেব

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাগেরহাটবাসীর কাছে আমার একটাই আবেদন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখানে যাকেই নৌকা প্রতীক দেবেন আমরা তার পক্ষে কাজ করবা। নৌকাই আমাদের প্রতীক, নৌকাই আমাদের প্রার্থী। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি এখানে সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ আছে। আসন্ন নির্বাচনে আমরা আবারও বাগেরহাটের ৪টি আসন তাকে উপহার দেব। বুধবার বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য (ম্যুরাল) নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে এসডিজি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে বাস্তবায়নকারী কর্তৃপক্ষের সাথে এসডিজি সম্পর্কিত নীতি ও কর্মসূচি পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা বুধবার পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। এসডিজি সম্পর্কিত সরকারি নীতি ও কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে বিপদাপন্ন প্রান্তিক জনগোষ্ঠী, সুশীল সংগঠন এবং কমিউনিটি ভিত্তিক সংগঠন সমূহকে শক্তিশালী করার উদ্দেশ্যে ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ’ শীর্ষক বাস্তবায়নাধীন প্রকল্প নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। সিপিডির সম্মাননীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান কর্মশালার মূখ্য আলোচক ছিলেন। বেসরকারি সংগঠন ডাক দিয়ে যাই’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ইন্দুরকানির ইউএনও রাজীব আহমেদ, অক্সফ্যামবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial