ভান্ডারিয়ায় উন্নয়ন মেলা অনুষ্ঠিত
ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ব্রান্ডিং বিষয়সমূহ জনগনকে অবহিতকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যে সকালে এক র্যলি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের ‘জমি আছে ঘর নেই, প্রকল্প বাস্তবায়নের নিরপত্তা বেষ্টনি, টিআর, কাবিখা, ইজিপিপি, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের হাতের কাজ, একটি বাড়ি একটি খামার, সমাজসেবা, পল্লীবিদ্যুৎ, ওজোপাডিকো এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কার্যক্রমসহ মোট ৮টি স্টল ঘুরে দেখার পর পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলার শেষ হয়।
ইউএনওর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ইকড়ি চেয়ারম্যান মো. হুমায়উন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান প্রমূখ।
