প্রধান সূচি

কাউখালীতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

কাউখালীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, ভিশন ২০২১, এসডিজি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সভা কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিং-এ জেলা তথ্য কর্মকর্তা মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাংবাদিক রিয়াদ মাহামুদ সিকদার, প্রেসক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের সার্বিক সাফল্য ও উন্নয়ন কর্মকা- বিষয়ে বেশি করে সংবাদ প্রচারের মাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জেলা তথ্য কর্মকর্তা মহসীন হোসেন তালুকদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial