মঠবাড়িয়ায় ৯৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা।
উপজেলা নির্বাহী কর্মর্কতা জিএম সরফরাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেনন উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক শাহাদাৎ হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজ হোসেন, নন্দা রানী প্রমুখ।
Please follow and like us:
« এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে স্কুল শিক্ষার্থীদের মাঝে সজনে গাছের চারা বিতরণ »
