কাউখালীতে প্রতিটি কলা গাছ বিক্রি হচ্ছে ১০০ টাকায়
পূজা হোক বা বাড়ির কোনও শুভ কাজ, যে কোনও মাঙ্গলিক অনুষ্ঠানেই কলা গাছ অনিবার্য। লক্ষী পূজাতেও ঘাট সাঁজাতে ও পূজার বিধি অনুসারে কলাগাছের ব্যবহার অবধারিত। এই কলা গাছ পূজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। বাজারে আর পাঁচটা সামগ্রীর মতোই বিক্রি হচ্ছে আস্ত কলাগাছ। আর এই কলাগাছের দাম শুনলে চোখ মাথায় উঠবে আপনারও।
পিরোজপুরের কাউখালী উত্তর বাজারে বিভিন্ন মাপের কলাগাছের পসরা সাজিয়ে বসা এক বিক্রেতা জানালেন, বিভিন্ন গ্রাম থেকে তিনি কলাগাছ সংগ্রহ করে কাউখালী শহরে এনে বিক্রি করছেন। ছোট মাপের প্রতি জোড়া কলা গাছের দাম ২০০ টাকা, আর একটু বড়ো মাপের কলা গাছ বিকোচ্ছে জোড়া প্রতি ২৩০ থেকে ২৫০ টাকা দামে। মানুষ সেই দাম দিয়েই মাঙ্গলিক এই গাছ কিনে ব্রতী হচ্ছেন লক্ষী পূজায়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ১৯ শিক্ষা প্রতিষ্ঠানকে ল্যাপটপ প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইভটিজিং এর দায়ে কিশোরের ৩ হাজার টাকা জরিমানা »
