প্রধান সূচি

ইভটিজিং এর দায়ে কিশোরের ৩ হাজার টাকা জরিমানা

ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীতে ইভটিজিং এর দায়ে শাহীন হাওলাদার (১৪) নামের এক কিশোরকে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও শাহীন আক্তার সুমী ৩ হাজার টাকা জরিমানা আদায় অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন।

ভান্ডারিয়া থানার এএসআই আলতাফ হোসেন জানান, উপজেলার চরখালী এলাকার খাতুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীতে স্কুলে আসা যাওয়ার পথে প্রতিদিন উত্যক্ত করায় মেয়েটির পরিবার থানা পুলিশে খবর দিলে একই এলাকার হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ইভটিজার শাহিনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। পরে ছেলেটির স্বীকারোক্তি মোতাবেক পিতা দিনমজুর মনির হাওলাদার ও তার স্ত্রীর মুচলেকা রেখে এবং ছেলেটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial