প্রধান সূচি

শরণখোলায় অগ্নিকান্ডে ১২ দোকান ঘর ভস্মিভূত

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি দোকান ঘর সম্পুর্ন এবং ৫টি আংশিক ভস্মিভূত হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক অর্ধকোটি টাকা। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এনিয়ে গত এক বছরে একই স্থানে ২ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু ও ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, ওই সময়ে মোবারেক বেপারীর লেপ-তোষকের দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশে পাশের দোকানগুলোতে। খবর পেয়ে শরণখোলা ও মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ওই বাজারের ১২টি বিভিন্ন দোকান ভস্মিভুত হয় এবং ক্ষতির পরিমান আনুমানিক ৫০ লাখ টাকা।

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ দিলীপ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে সম্পূর্ন ভস্মিভুত ক্ষতিগ্রস্তরা হলেন, নাছির মোল্লা (হোটেল), বাবুল সিকদার (লন্ড্রী), মোবারেক ব্যাপারী (লেপ-তোষকের দোকেন), আ. হাকিম (হার্ডওয়ার), পান্না খান (ওয়ার্কশপ), কমলেশ (সেলুন) ও বাবুল বড়াল (পর্যটক পরিবহন কাউন্টার)। আংশিক ক্ষতিগ্রস্তরা হলেন, জাহাঙ্গীর হোসেন (মুরগীর দোকান), শ্যামল কর্মকার, খলিলুর রহমান (মুদি), সুজন (গ্যারেজ), আসাদ মিয়া  (তেলের দোকান)।

শরণখোলা ফায়ার স্টেশনের ইনচার্জ জলিল সিকদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ট-সাকিট থেকে অগ্নিকান্ড ঘটেছে বলে তার ধারনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত প্রয়োজনীয় সব কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে চিন্তাভবনা করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial