প্রধান সূচি

পিরোজপুরে দূর্গা পূজা মন্ডপগুলোতে জেলা পরিষদের ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদ থেকে জেলার প্রতিটি পূজা মন্ডপে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। এ বছর জেলার ৪৭১টি দূর্গা পূজা মন্ডপ ও জগদ্বাত্রী পূজাসহ জেলার ৭ উপজেলার ৪৯৯টি পূজা মন্ডপে জেলা পরিষদের উদ্যোগে ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে।
পিরোজপুর জেলা পরিষদ সূত্র জানায়, জেলা ও উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরগুলোতে এ বছর ১০ হাজার ও ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এছাড়া অন্য মন্দিরগুলোতে এক হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
উপজেলাগুলোতে জেলা পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ উপস্থিত থেকে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।
জেলার মঠবাড়িয়া উপজেলায় কেন্দ্রীয় পূজা মন্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial