বাগেরহাটে দুর্গাপূজা উপলক্ষে অনুদান বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট পৌরসভা, সদর ও কচুয়া উপজেলার সকল পূজা মন্ডপের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভার হল রুমে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের এমপি আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ অনুদান বিতরণ করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভ্রাত্যুষ পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষে তার ছেলে শেখ সারহান নাসের তন্ময় এ অনুদানের চেক বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভা মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুসি, শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারি সচিব শেখ ফিরোজুর ইসলাম, জেলা তাতী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি, ষাট গম্বুজ ইউনিয়ন চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতিন, বাগেরহাট জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অমিত রায় প্রমুখ।
সভায় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাগেরহাট পৌরসভা, সদর ও কচুয়া উপজেলার ১৫০টি পুজা মন্ডপে অনুদানের চেক প্রদান করা হয়।
