প্রধান সূচি

ফকিরহাটে পরিবার পরিকল্পনার চাহিদা নিরুপন কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে পরিবার পরিকল্পনার উপজেলা পর্যায়ের চাহিদা নিরুপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে বুধবার সকালে ফকিরহাট উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহানাজ পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ অ্যাডভোকেসি গ্রুপ বাংলাদেশের সভাপতি বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, মেডিকেল অফিসার মো. শাহরিয়ার শামিম, সুশিলনের প্রকল্প সম্বন্নয়কারী সুদিপ মন্ডল, কমিউনিকেশন ও প্রোগ্রাম অফিসার মুজাহিদুল ইসলাম, সোবহান আলী প্রমুখ।

বক্তারা, বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ সেবা কেন্দ্র অবকাঠানোগত, প্রয়োজনীয় উপকরণ, লোকবল সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ থেকে তহবিল বরাদ্ধসহ নানামূখী উদ্যোগ গ্রহনের উপর আলেচনা করেন।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যরা উপাস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial