মঠবাড়িয়ায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা
পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা’ বিষয়ে প্যাকেজ প্রোগ্রামের আওতায় বুধবার মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন মঠবড়িয়া উপজলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ইউএনও’র অফিসিয়াল নাম্বার ক্লোন করে চাঁদা দাবী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ফকিরহাটে পরিবার পরিকল্পনার চাহিদা নিরুপন কর্মশালা অনুষ্ঠিত »
