প্রধান সূচি

অপহরণের ১০ দিন পর মুক্তিপন দিয়ে ছাড়া পেল ২ জেলে

সুন্দরবনে বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনীর হাতে জিম্মি শরণখোলার ২ জেলে ৮০ হাজার টাকা মুক্তিপন দিয়ে ১০দিন পরে মুক্তি পেয়েছে।  মঙ্গবার রাত ৮টার দিকে তারা এরাকায় ফিরে আসে। ফিরে আসা জেলেরা জানান, তাদেরকে মোংলা উপজেলার খেয়াঘাট এলাকায় ছেড়ে দেয়।

গত ৬ অক্টোবর মাছ ধরে ফেরার সময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শিয়ালা নামক এলাকা থেকে বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনী তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের হারুন বয়াতির ছেলে মিজান বয়াতী (২৫) এবং একই গ্রামের লুৎফর তালুকদারের ছেলে সুজন তালুকদার (২০)।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial