মঠবাড়িয়ায় ৮৯টি পূজা মন্ডপে জেলা পরিষদের অনুদান
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মঠবাড়িয়ার ৮৯টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রবিবার রাতে কেন্দ্রীয় হরিসভা মন্দিরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
সমীর কুমার দাসের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান
মোস্তফা স্বপন, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজিম-উল-হক, প্রবীণ শিক্ষক অমল চন্দ্র হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরিতোষ বেপারী, ছাত্রলীগ নেতা মিজান ফরাজী প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ২৪ পূজামন্ডপে শারদীয় দূর্গাৎসব শুরু »
