Sunday, October 14th, 2018
মঠবাড়িয়ায় ৮৯টি পূজা মন্ডপে জেলা পরিষদের অনুদান
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মঠবাড়িয়ার ৮৯টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রবিবার রাতে কেন্দ্রীয় হরিসভা মন্দিরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। সমীর কুমার দাসের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আজিম-উল-হক, প্রবীণ শিক্ষক অমল চন্দ্র হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক পরিতোষ বেপারী, ছাত্রলীগবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার রাতে শহরের মেয়র বাংলা হাউজে কেক কেটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নাজমুল আহসান টুকু, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, শামীম খান, রাইসুল ইসলাম রাসেল প্রমুখ।
ইন্দুকানীতে পূজামন্ডপে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর অনুদান প্রদান
ইন্দুরকানীতে ২৪টি পূজা মন্ডপে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে অনুদান ও অসহায় হিন্দুদের জন্য শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা জেপির কার্যালয় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা ফিরোজ রব্বানী , প্রশাসনিক কর্মকর্তা আতাহার হোসেন প্রমুখ। এ সময় মন্ত্রীর পক্ষ থেকে পুজা মন্ডপে ৩৫ হাজার টাকা ও দুই শত শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
