ইন্দুকানীতে পূজামন্ডপে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর অনুদান প্রদান
ইন্দুরকানীতে ২৪টি পূজা মন্ডপে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে অনুদান ও অসহায় হিন্দুদের জন্য শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা জেপির কার্যালয় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা ফিরোজ রব্বানী , প্রশাসনিক কর্মকর্তা আতাহার হোসেন প্রমুখ। এ সময় মন্ত্রীর পক্ষ থেকে পুজা মন্ডপে ৩৫ হাজার টাকা ও দুই শত শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়।
Please follow and like us:
« সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টকারীদের বরদাস্ত করা হবে না … শ ম রেজাউল করীম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত »
