প্রধান সূচি

কচুয়ায় বিদ্যালয় সরকারীকরণে আনন্দ অনুষ্ঠান

বাগেরহাটের কচুয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরণ উপলক্ষে আনন্দ র‌্যালী, আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

বিদ্যালয়ের সভাপতি প্রাক্তন এমপি মীর সাখাওয়াত আলী দারুর অসুস্থতাজনিত কারনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ মনিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির, এমপি পতœী বেবী মোর্শেদা খানম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুধাংক শেখর অধিকারী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায় প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial