প্রধান সূচি

নিম্নচাপের প্রভাবে ইন্দুরকানীতে জনজীবন অচল ॥ রবি শস্যের ব্যাপক ক্ষতি

নিম্নচাপের প্রভাবে ইন্দুরকানীতে দুই দিন ধরে প্রবল বর্ষণে জনজীবন অচল হয়ে পড়েছে। রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত প্রবল বৃষ্টির কারণে স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারেনি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া নিম্ন আয়ের মানুষ ও শ্রমিকরা দু’দিন ধরে কাজে বের হতে না পেরে তারা অসুবিধায় পড়েছে।

চরনী পত্তাশী গ্রামের কৃষক মো. মানিক হোসেন জানান, কয়েকদিন ধরে অতি বৃষ্টির কারণে আমার সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial