ইন্দুরকানীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের প্রস্তুতি’ এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ শেখ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সোহাগ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম, সাংবাদিক এম. আহসানুল ছগির , ইন্দুরকানী থানার এসআই মো. ফকরুল ইসলাম, সমাজসেবক মো. শাহাদাত হোসেন ফকির প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
