প্রধান সূচি

শরণখোলায় অজ্ঞান করে স্বর্ণালংকার ও টাকা লুট ॥ ৩ জন হাসপাতালে ভর্তি

শরণখোলায় খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বত্তরা। ওই পরিবারের অসুস্থ্য গৃহকর্তা কাওসার হোসেন তালুকদার, স্ত্রী রেহেনা বেগম ও পুত্রবধূ মিমকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার পশ্চিম খাদা গ্রামে।

ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সকলের অগোচরে দুর্বৃত্তরা খাবারের সাথে ঔষধ মিশিয়ে রেখে যায়। রাতে ওই খাবার খেলে বাড়িতে থাকা পরিবারের তিনজনই অচেতন হয়ে পড়ে। পরে রাতে রেহেনা বেগমের জ্ঞান ফিরে এলে ঘটনাটি ধরা পড়ে। রাতেই অসুস্থ্য তিনজনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমর মধ্যে গৃহকর্তা কাওসার হোসেনের এখনো জ্ঞান ফেরেনি।

হাসপাতালে চিকিৎসাধীন রেহেনা বেগম জানান, দুর্বৃত্তরা  ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে।

শরণখোলার থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial