প্রধান সূচি

প্রধান শিক্ষককে মারধরের ঘটনা

শরণখোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ তদন্ত কমিটি গঠিত

শরণখোলার আমড়াগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন খাঁনকে মারধরের ঘটনায় প্রতিবাদে এবং দায়ীদের বিচারের দাবীতে বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুলের শিক্ষাথীরা বিক্ষোভ করেছে।

এদিকে, শিক্ষকের উপর হামলার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই প্রতিষ্ঠানের শিক্ষক হাসানুজ্জামান বাবুকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। অপরদিকে, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বৃহস্পতিবার বেলা ১১ টায় সাংবাদিক সম্মেলন করে দায়ীদরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে তিন দিনের কর্মসুচি ঘোষনা করেছে।

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুদ্ধ শিক্ষক, কর্মচারী, ছাত্র ও ছাত্রীরা আজ সকালে আমড়াগাছিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে তারা এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানায়।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও কৃষি বিভাগের উপ-পরিচালক (অবঃ) শহিদ হোসেন বাবুল ছাত্র ছাত্রীদের ক্লাশ বর্জন ও বিক্ষোভ মিছিলের বিষয়টি স্বীকার করে জানান, বৃহস্পতিবার সকালে তার সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকিরকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন, মামলা দায়ের এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক হাসানুজ্জামান বাবুকে চাকুরী থেকে সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেলে ইউপি সদস্য জোসেফ আকন, সদিুল ইসলাম ও শাহ আলম মাতুব্বর কর্তৃক বেধড়ক মারধরে প্রধান শিক্ষক সরোয়ার হোসেন গুরুতর আহত হন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial