প্রধান সূচি

সরকারী হলো ইন্দুরকানী ডিগ্রি কলেজ

পিরোজপুরের ইন্দুরকানী ডিগ্রি কলেজকে সরকারি করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন নং-৩৭.০০.০০০০.০৭০.০২.০০৪.২০১৮-১০৯ জারি করা হয়েছে।

সরকারিকরণের সরকারি আদেশ (জিও) ৯ অক্টোবর জারি হলেও ৮ অক্টোবর থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজ সরকারি করা হয়েছে। এ বছর ১৬ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ৪টি কলেজের মধ্যে পিরোজপুরের ইন্দুরকানী কলেজ সরকারীকরণের ঘোষণা দেয়। এর সূত্র ধরে ৯ মাস  পর বৃহস্পতিবার  ইন্দুরকানী কলেজটি সরকারীকরণের আদেশ জারী করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial