প্রধান সূচি

সরকার দেশের অসহায় দুঃস্থদের কল্যাণে কাজ করে যাচ্ছে … এমপি বাদশা

প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দেশে একজন লোকও গৃহহীন থাকবেনা। সরকার সে উপলক্ষে দেশের অসহায় দুঃস্থদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ডেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সুধিজনদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি এ কথা বলেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সার্বিক পরিচালনায় টিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিবেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মুকিত হোসেন ঝন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান খান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সজ্ঞয় কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ঝংকার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. আবু হেনা, সরদার শুকুর আহম্মেদ, মো. বনি আমিন, রিপন হাওলাদার, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, হভাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার এ দেশের ভূমিহীন ও দুঃস্থদের  জন্য আশ্রায়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকার উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহন করেছেন। এই সাহায্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে আবারো আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial