প্রধান সূচি

ইন্দুরকানীতে বৃষ্টির মধ্যে সড়কের ঢালাই !

ইন্দুরকানীতে বৃষ্টির মধ্যে বাজার সড়কে ঢালাইয়ের কাজ করা হয়েছে। এ নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার প্রবল বর্ষণের মধ্যে ইন্দুরকানী বাজারের ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের সামনের সড়কসহ বাজার সড়কে জেলা পরিষদের অর্থায়নে সড়কটি নির্মাণের জন্য ঠিকাদার কাজ করছেন। বৃষ্টির মধ্যে সিমেন্ট, বালু ও ইটের খোয়া মিশ্রিত করে ঢালাই দেওয়ায় তা বৃষ্টির পানিতে সিমেন্ট ধুয়ে যায়। মাঝে মাঝে গর্ত হয়ে যায়। বৃষ্টি উপেক্ষা করেও তারা কাজ চালিয়ে যায়।

ঠিকাদারের সহযোগী মো. আরিফ হোসেন জানান, আমরা বৃষ্টির মধ্যে কাজ করতে না চাইলেও কর্তৃপক্ষের নির্দেশে কাজ করতে হচ্ছে। তবে যেসব স্থানে ধুয়ে গেছে ওই সব স্থানে আমরা পুনরায় মেরামত করে দিবো। এ সড়কে নির্মাণের জন্য জেলা পরিষদ আড়াই লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে।

এ ব্যাপারে পিরোজপুর জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মো. আরিফ হোসেনক জানান, বৃষ্টির মধ্যে ঢালাই দেয়া যাবে না। বিষয়টি দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial