উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা প্রতিকে ভোট দিন … মহিউদ্দিন মহারাজ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রবিবার সন্ধ্যায় ফুলঝুড়ি আব্দুল করিম আকন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলুল হক মনি, ক্রীড়া সম্পাদক নাজমুল আলম টুকু, পিরোজপুর জেলা পরিষদ সদস্য আজিম উল হক, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জোমাদ্দার, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ তালুকদার, মঠবাড়ীয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, মঠবাড়িয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম মোল্লা, সাধারণ সম্পাদক ইউপি সদস্য খলিলুর রহমান, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুষার আহমেদ মিলনসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য মঠবাড়িয়াবাসীকে আহবান জানান।
সভায় বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজকে মনোনয়ন দানের জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
