প্রধান সূচি

সরকারের উন্নয়নের কথা বলছি, নৌকার পক্ষে ভোট চাচ্ছি …. শেখ এ্যানী রহমান

পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ও এমপি মরহুম এনায়েত হোসেন খানের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ এ্যানী রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পিরোজপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার কার্যক্রম মাঠপর্যায়ে পৌচ্ছে দেয়ার জন্য এসেছি। আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ভোট দেয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে কাজ করছি।

আজ বুধবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পিরোজপুরে মাটি আমার জন্মভূমি। বিগত দিনে আমার বাবা মরহুম এনায়েত হোসেন খান এখানে বঙ্গবন্ধু’র নির্দেশে কাজ করেছেন। আওয়ামী লীগের সেক্রেটারী, সভাপতি ছিলেন। গভর্নর, এমএলএ, এমপি হয়েছেন। বাবার অসম্পূর্ন কাজগুলো করতে চাই পিরোজপুরবাসীর জন্য।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বলেন, মাঠ পর্যায়ে আওয়ামী লীগের উন্নয়নের কথা বলছি, নৌকার পক্ষে ভোট চাচ্ছি। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে দলীয় মনোনয়ন চাইবো, দল যদি মনোনয়ন দেয় তাহলে নির্বাচন করবো। আর যদি আমায় না দেয় সেক্ষেত্রে দল যাকে নৌকা মার্কা দিবে তার জন্য, আওয়ামী লীগের জন্য কাজ করবো।

মতবিনিময় সভায় শেখ এ্যানি রহমানের স্বামী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ হাফিজুর রহমান বলেন, পিরোজপুর আওয়ামী লীগে রাজাকারের সন্তানদের অনুপ্রবেশ ঘটেছে। এমনকি ফাঁসি হওয়া শীর্ষ জঙ্গি খালেদ সাইফুল্লাহ’র অনেক আত্মীয় স্বজনও এখন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের নেতা হয়েছে। তারা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছে। তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরোধিতা করেছে। সুযোগ সন্ধানী এসব লোকদের বিষয়ে প্রকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাফিজুর রহমান বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার পক্ষেই কাজ করবে। তারা সবাই এক কাতারে আসবে। তবে অনুপ্রবেশকারী রাজাকারদের সন্তানরা নাও আসতে পারে। তাই এটা মাথায় রেখেই কাজ করতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট চন্ডিচরণ পাল, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক জেলা ও দায়রা জজ আব্দুস সালাম সিকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা সিকদার। এ সময় পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজে ছাত্র সংসদের সাবেক জিএস ও সাবেক জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোপাল বসু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি জিএস মাকসুদুল ইসলাম লিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial