প্রধান সূচি

পায়নি স্মার্ট কার্ড

ইন্দুরকানীতে ৯ হাজারের অধিক পেপার লেমিনেটেড কার্ড বিতরণ

পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় স্মার্ট কার্ড পেলেও ইন্দুরকানী উপজেলায় এখনও পৌছেনি। ফলে নতুন ভোটারদের দেয়া হচ্ছে পেপার লেমিনেটেড কার্ড। গত মঙ্গলবার থেকে এ উপজেলার পত্তাশী, বালিপাড়া ও পাড়েরহাট ইউনিয়নে ২০১২ সালের পর যারা ভোটার হয়েছে তাদেরকে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড না দিয়ে পেপার লেমিনেটেড কার্ড দেয়া হচ্ছে। এ উপজেলায় ছয় হাজার এক শত ছত্রিশ জন পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র পাচ্ছেন যার মেয়াদ ২০২০ সাল পর্যন্ত। বুধবার উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে পত্তাশী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম রোকনুজ্জামান জানান, এ উপজেলায় এখন পর্যন্ত স্মার্ট কার্ড আসেনি। তবে ২০১২ সালের পর যারা নতুন ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে তাদেরকে পেপার লেমিনেটেড কার্ড দেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial