ইন্দুরকানীর ৭টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীর মডেল টেষ্ট শুরু
ইন্দুরকানীতে ৭টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীর মডেল টেষ্ট শুরু হয়েছে। এ উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি কেন্দ্রে ১১৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। বুধবার উপজেলার পত্তাশী ইউনিয়নের ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ৪৭২ জন, পাড়েরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাড়ৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭২ ও বালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারণ জোমাদ্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে।
উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাস জানান, উপজেলার ৩টি ইউনিয়নের ৭টি কেন্দ্রে প্রাথমিক সমাপনীর প্রস্তুতি মূলক মডেল টেষ্টের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
Please follow and like us:
« উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন … মহিউদ্দিন মহারাজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ৯ হাজারের অধিক পেপার লেমিনেটেড কার্ড বিতরণ »
