ইন্দুরকানীতে মিনা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে মিনা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা, যেমন খুশি তেমন সাজ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে যেমন খুশি তেমন সাঁজ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে দিন মজুরের ঘর থেকে ফেয়ার প্রাইজের ১০ বস্তা চাল জব্দ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠিতে অর্ধ গলিত লাশ উদ্ধার »
