সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চু’র ১৯তম মৃত্যু বার্ষিকী
মঠবাড়িয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর মঠবাড়িয়া উপজেলা সংবাদদাতা এবং বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির উপজেলা শাখার সভাপতি মোস্তফা গোলাম ফারুক বাচ্চু’র সোমবার ১৯তম মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে ওই দিন সন্ধ্যায় স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঠবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল। এছাড়াও পরিবারের পক্ষ থেকে পৌর শহরের থানাপাড়ার পারিবারিক জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
Please follow and like us:
« মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সভাপতি দিলওয়ার হোসেন মুন্সির ইন্তেকাল (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠিতে দিন মজুরের ঘর থেকে ফেয়ার প্রাইজের ১০ বস্তা চাল জব্দ »
