ভান্ডারিয়ায় সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের মানবন্ধন
ভান্ডারিয়া সরকারি কলেজ সংলগ্ন সড়কে ভান্ডারিয়া শনিবার সকালে সরকারি কলেজের বে-সরকারি কর্মচারী ইফনিয়ন কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক বেরসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে জাতীয়করন করা, জাতীয়করনের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদানসহ প্রতিটি কলেজের অধ্যক্ষের বেসরকারি কর্মচারীদেরকে সরকারি করনের ক্ষমতা প্রদান করতে হবে এই তিন দফা দাবিতে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘণ্টা ব্যাপি এক মানববন্ধন কর্মসূচী পালন করেন।
মানববন্ধন কর্মসূচীতে ভান্ডারিয়া সরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী বাদল চন্দ্র মালী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অংশনেন সাগরিকা রানী, দ্বীন ইসলাম, মোঃ মামুন শরীফ, মোঃ শাহিন হাওলাদার, মোঃ হুমায়ূন কবির, মোঃ নাজমুল হোসেন (ইমন) মোঃ হাসান প্রমূখ।
Please follow and like us:
« ইন্দুরকানীর এক জেলে নিখোঁজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে প্রশাসনের সহায়তা চেয়েও বাল্যবিয়ে থেকে রক্ষা পায়নি মীম »
