প্রধান সূচি

বঙ্গোবসাগরে মাছ ধরা ট্রলার ডুবি

ইন্দুরকানীর এক জেলে নিখোঁজ

বঙ্গোবসাগরে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় ইন্দুরকানীর এক জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার গাভীর রাতে বঙ্গোবসাগরের ঝাউতলা নামক স্থানে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার গাভীর রাতে উপজেলার পাশর্^বর্তী চন্ডিপুর গ্রামের মো. মধু হাওলাদারের বাবুল হাওলাদার নামে মাছ ধরা ট্রলারটি বঙ্গোবসাগরে মাছ ধরছিল। আবহাওয়া খারাপ দেখে তারা কিনারে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে। এসময় বঙ্গোবসাগরের ঝাউতলা নামক স্থানে আসার পরে ট্রলারটির সামনের অংশ ফেটে সাগরে তলিয়ে যায়। ট্রলারে থাকা ১৫ জন জেলে মধ্যে থেকে অপর একটি ট্রলার এসে ১৪ জন উদ্ধার করলেও কালাইয়া গ্রামের ইসাহাক ফরাজী (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এফ. বি বাবুল হাওলাদার ট্রলারের মালিক মো. মধু হাওলাদার জানান, বৃহস্পতিবার গভীর রাতে আবহাওয়া খারাপ দেখে কিনারে ফেরার পথে বঙ্গোবসাগরের ঝাউতলা নামক স্থানে আসার পর সামনের অংশ ফেটে ডুবে যায়। ১৫ জন জেলের মধ্যে ১৪ জন উদ্ধার হলেও ইসাহাক ফরাজী নামে এক জেলে নিখোঁজ রয়েছে। ট্রলারটি ডুবে যাওয়ায় তার ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial