ইন্দুরকানীতে এনজিও কর্মী হত্যা মামলার আসামী গাঁজাসহ গ্রেফতার
ইন্দুরকানীতে এনজিও কর্মী হত্যা মামলার অন্যতম আসামীসহ ২ জনকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে ৪ মাস করে কারাদন্ড প্রদান করে।
জানা যায়, শুক্রবার রাতে পাড়েরহাট ফাড়ির এ.এস.আই. দুলালেন্দু সিকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাড়েরহাট আবাসনে অভিযান চালিয়ে বাবুল সিকদারের বাসা থেকে প্রশিকা এনজিও কর্মী বিধান চন্দ্র রায় হত্যা মামলার আসামী উমেদপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৩০) ও আবাসনের বাসিন্দা বাবুল সিকদারের ছেলে মো. হাসান সিকদার (৩৩) কে গাঁজাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে ইন্দুরকানী থানা পুলিশ ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ শুনানি শেষে প্রত্যেককে ৪ মাস করে কারাদন্ড প্রদান করে পিরোজপুর কারাগারে প্রেরণ করেন।
ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে ৪ মাসের কারাদন্ড প্রদান করে।
