নাজিরপুরে জেলা তথ্য অফিসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা
“শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় নাজিরপুর উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী হলরুমে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, রোজি আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান আতিয়ার, উত্তম কুমার মৈত্র, ইউপি চেয়ারম্যান মোঃ হাসনাত ডালিম প্রমুখ। জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার।
কর্মশালায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ, জন্মনিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর পানিতে ডোবা প্রতিরোধ, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার ঢালী। এসময় ইউপি চেয়ারম্যান, সদস্য, ইমাম, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ মোট ৪০ জন নারী ও পুরুষ অংশগ্রহন করেন।
